ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. রকিবুল ইসলাম (৪০), মো. রাইহান ইসলাম শাজাহান (২৫), মো. শরীফুল ইসলাম (৫৭), মো. রিয়ান ওরফে রেয়ন (২৩), মো. সজল ইসলাম শুভ (৩০), রায়হান (১৯), মো. সোহেল রানা (২৮), মো. মাসুদ (৩২), মো. নাইম হোসেন (২০), মোহাম্মদ আলী (২১), মো. বোরহান উদ্দিন (৩৬), রবি (২২), মো. আলামিন (২৩), মনির হোসেন (২৮), মো. আরিফ (৩৫), মো. জুনায়েত (২২), মো. শামীম (১৯), সবু (৩০), মো. সজল ইসলাম শুভ (৩০), মো. সাহাদৎ হোসেন (২৬) ও মো. মনির হোসেন (১৯)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার শাহজাহানপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।








