কুয়েত-বাহরাইনে আবারও হামলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) মাঝরাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোতে হামলা শুরু করে। এর অংশ হিসেবে একবার বাহরাইন ও কুয়েতে হামলা চালায় তেহরান।

কিছু সময় বিরতি দিয়ে দেশ দুটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এরপর কুয়েত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করে।

অপরদিকে একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটি সাধারণ মানুষকে শান্ত ও নিরাপদ আশ্রয়ে যেতে বলে।

ইতিমধ্যে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌ-বহরের সদর দপ্তর অবস্থিত।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে।সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বর্ণের দাম ভরিতে কমলো ৪৪৩২ টাকা

» বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, বিরল কীর্তি ম্যারাডোনার

» ‘কৃষি-প্রাণিসম্পদ খাতে অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি গড়ছে বিএনপি সরকার’

» বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

» দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

» যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

» ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় ১জন গ্রেপ্তার

» ছেড়ে গেছেন স্ত্রী, তবুও বিছানাগত মাকে ছাড়েননি শ্রমিক ছেলে

» ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুয়েত-বাহরাইনে আবারও হামলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) মাঝরাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোতে হামলা শুরু করে। এর অংশ হিসেবে একবার বাহরাইন ও কুয়েতে হামলা চালায় তেহরান।

কিছু সময় বিরতি দিয়ে দেশ দুটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এরপর কুয়েত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করে।

অপরদিকে একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটি সাধারণ মানুষকে শান্ত ও নিরাপদ আশ্রয়ে যেতে বলে।

ইতিমধ্যে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌ-বহরের সদর দপ্তর অবস্থিত।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে।সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com