চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি মো. সোহেলকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার  সন্ধ্যার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও মামলার সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম শামিম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। আসামিদের সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগে একাধিকবার ঝগড়া ও হুমকির ঘটনাও ঘটে।

গত ৮ এপ্রিল রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শামিমকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল এলাকার একটি সড়কের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করা হয়। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি সোহেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার সোহেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফুলে ভরে উঠল ঢামেকের সামনের ফুটপাত, সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ দফা পদক্ষেপ

» মানবতাবিরোধী অপরাধ ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

» প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে: প্রধানমন্ত্রী

» সালিশের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

» লেবাননে হামলা বন্ধে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান

» প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

» দেশের বাজারে বাড়ানো সোনার দাম

» ভারতীয় মদ, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও ট্রাকসহ এক ব্যক্তি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি মো. সোহেলকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার  সন্ধ্যার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও মামলার সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম শামিম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। আসামিদের সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগে একাধিকবার ঝগড়া ও হুমকির ঘটনাও ঘটে।

গত ৮ এপ্রিল রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শামিমকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল এলাকার একটি সড়কের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করা হয়। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি সোহেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার সোহেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com