ইয়াবাসহ এক নারী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিকলী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শরিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ তাকে গ্রেফতার করা হয়।

নিকলী থানার ওসি জানান, গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ এক নারী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিকলী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শরিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ তাকে গ্রেফতার করা হয়।

নিকলী থানার ওসি জানান, গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com