আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বর্তমান সরকার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চললে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, এই সরকারেরও একই পরিণতি হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলামোটরে দলটির কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘সরকার ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেয়ার এজেন্ডা নিয়ে নেমেছে। তারা এখন আওয়ামী লীগের প্রেমে পড়েছে এবং তাদের ছাড় দিয়ে রেখেছে, যাতে তারা রাজনীতির অবাধ সুযোগ পায়।’

তিনি আরও বলেন, সংসদে ২০০ আসন পাওয়ার কারণে সরকার কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না, সবকিছু নিজেদের মতো করছে। আওয়ামী লীগ যেভাবে চলত, সরকারও একই পদ্ধতিতে অগ্রসর হচ্ছে।

একই সেমিনারে অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। এই প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না।’

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে যে পথে পরিচালিত করেছে, বিএনপি একই রাস্তায় চলছে। এই রাস্তায় চলতে থাকলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। সেটা কোন প্রক্রিয়ায় হবে, সেটাই এখন দেখার ব্যাপার।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বর্তমান সরকার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চললে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, এই সরকারেরও একই পরিণতি হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলামোটরে দলটির কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘সরকার ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেয়ার এজেন্ডা নিয়ে নেমেছে। তারা এখন আওয়ামী লীগের প্রেমে পড়েছে এবং তাদের ছাড় দিয়ে রেখেছে, যাতে তারা রাজনীতির অবাধ সুযোগ পায়।’

তিনি আরও বলেন, সংসদে ২০০ আসন পাওয়ার কারণে সরকার কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না, সবকিছু নিজেদের মতো করছে। আওয়ামী লীগ যেভাবে চলত, সরকারও একই পদ্ধতিতে অগ্রসর হচ্ছে।

একই সেমিনারে অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। এই প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না।’

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে যে পথে পরিচালিত করেছে, বিএনপি একই রাস্তায় চলছে। এই রাস্তায় চলতে থাকলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। সেটা কোন প্রক্রিয়ায় হবে, সেটাই এখন দেখার ব্যাপার।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com