চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই, যে যার সঙ্গে লড়বে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গত দু’দিনে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো’র ফিরতি লেগ। ফলে ৩৬ প্রতিযোগী নিয়ে শুরু হওয়া ইউরোপসেরা এই মঞ্চে এখন আর স্রেফ আটটি দল টিকে আছে। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি ও স্পোর্টিং সিপি। এরপর গতকাল (বুধবার) জয়ী দলের প্রায় সবাই বড় ব্যবধানে জিতেছে। সেরা আটে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

গত ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো–সহ বাকি অংশের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে শেষ ষোলো কে কার সঙ্গে লড়বে সেই ফিক্সচার (সূচি) চূড়ান্ত হলেও, বাকি রাউন্ডের প্রতিপক্ষ ছিল সম্ভাব্য। গত দু’দিনে শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। পূর্বনির্ধারিত ড্র অনুসারে পিএসজি-চেলসি দ্বৈরথে বিজয়ী দল লিভারপুল-গালাতাসারের মাঝে বিজয়ীদের বিপক্ষে লড়ার কথা ছিল। চেলসিকে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে পিএসজি এবং গালাতাসারেকে অ্যাগ্রিগেটে ৪-১ ব্যবধানে হারিয়ে লিভারপুল সেরা আটে ওঠে। ফলে কোয়ার্টারে লড়বে পিএসজি-লিভারপুল।

dhakapost

একইভাবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারায় রিয়াল। অন্যদিকে, বায়ার্ন দুই লেগ মিলিয়ে আতালান্তাকে ১০-২ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে সাবেক দুই চ্যাম্পিয়ন রিয়াল-বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে কোয়ার্টারে মুখোমুখি হবে স্বদেশি ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোতে বার্সা দুই লেগ মিলিয়ে নিউক্যাসলকে ৮-৩ এবং অ্যাতলেটিকো ৭-৫ অ্যাগ্রিগেটে টটেনহ্যামকে হারিয়েছে। ফলে লা লিগা ও কোপা দেল রের পর ইউরোপসেরার মঞ্চেও দুই স্প্যানিশ ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। তারা লড়বে পর্তুগালের স্পোর্টিং সিপির সঙ্গে। শেষ ষোলোয় বায়ার লেভারকুসেনকে ৩-১ অ্যাগ্রিগেটে আর্সেনাল এবং বোডো/গ্লিমটকে মোট ৫-৩ ব্যবধানে হারায় স্পোর্টিং।

dhakapost

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। এরপর দলগুলো ১৪ ও ১৫ এপ্রিল ফিরতি লেগে ‍মুখোমুখি হবে। পরবর্তীতে আগামী ২৮–২৯ এপ্রিল ও ৫–৬ মে যথাক্রমে সেমিফাইনালের দুই লেগ এবং ৩০ মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

dhakapost

কোয়ার্টার ফাইনালসহ চ্যাম্পিয়ন্স লিগের বাকি অংশের সূচি

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল ১ : পিএসজি বনাম লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২ : রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩ : বার্সেলোনা বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪ : স্পোর্টিং বনাম আর্সেনাল

সেমিফাইনাল

সেমিফাইনাল ১ : কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২ : কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী

ফাইনাল : সেমিফাইনাল ১ বিজয়ী বনাম ২ বিজয়ী

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুবদল নেতা রাসু হত্যা মামলায় ১জন গ্রেফতার

» ৬০ কেজি গাঁজা উদ্ধার

» ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম

» মেহেদি উৎসবে মেতেছেন দেব-রুক্মিণী

» চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই, যে যার সঙ্গে লড়বে

» যাত্রীবাহী ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন আহত

» সংরক্ষিত নারী আসন: ৩৫ আসনের জন্য শুধু বিএনপিতেই জমা পড়েছে ৫০০ আবেদন

» আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল

» ঈদের আগে গ্রামে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

» ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতিতে চলছে যান চলাচল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই, যে যার সঙ্গে লড়বে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গত দু’দিনে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো’র ফিরতি লেগ। ফলে ৩৬ প্রতিযোগী নিয়ে শুরু হওয়া ইউরোপসেরা এই মঞ্চে এখন আর স্রেফ আটটি দল টিকে আছে। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি ও স্পোর্টিং সিপি। এরপর গতকাল (বুধবার) জয়ী দলের প্রায় সবাই বড় ব্যবধানে জিতেছে। সেরা আটে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

গত ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো–সহ বাকি অংশের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে শেষ ষোলো কে কার সঙ্গে লড়বে সেই ফিক্সচার (সূচি) চূড়ান্ত হলেও, বাকি রাউন্ডের প্রতিপক্ষ ছিল সম্ভাব্য। গত দু’দিনে শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। পূর্বনির্ধারিত ড্র অনুসারে পিএসজি-চেলসি দ্বৈরথে বিজয়ী দল লিভারপুল-গালাতাসারের মাঝে বিজয়ীদের বিপক্ষে লড়ার কথা ছিল। চেলসিকে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে পিএসজি এবং গালাতাসারেকে অ্যাগ্রিগেটে ৪-১ ব্যবধানে হারিয়ে লিভারপুল সেরা আটে ওঠে। ফলে কোয়ার্টারে লড়বে পিএসজি-লিভারপুল।

dhakapost

একইভাবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারায় রিয়াল। অন্যদিকে, বায়ার্ন দুই লেগ মিলিয়ে আতালান্তাকে ১০-২ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে সাবেক দুই চ্যাম্পিয়ন রিয়াল-বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে কোয়ার্টারে মুখোমুখি হবে স্বদেশি ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোতে বার্সা দুই লেগ মিলিয়ে নিউক্যাসলকে ৮-৩ এবং অ্যাতলেটিকো ৭-৫ অ্যাগ্রিগেটে টটেনহ্যামকে হারিয়েছে। ফলে লা লিগা ও কোপা দেল রের পর ইউরোপসেরার মঞ্চেও দুই স্প্যানিশ ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। তারা লড়বে পর্তুগালের স্পোর্টিং সিপির সঙ্গে। শেষ ষোলোয় বায়ার লেভারকুসেনকে ৩-১ অ্যাগ্রিগেটে আর্সেনাল এবং বোডো/গ্লিমটকে মোট ৫-৩ ব্যবধানে হারায় স্পোর্টিং।

dhakapost

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। এরপর দলগুলো ১৪ ও ১৫ এপ্রিল ফিরতি লেগে ‍মুখোমুখি হবে। পরবর্তীতে আগামী ২৮–২৯ এপ্রিল ও ৫–৬ মে যথাক্রমে সেমিফাইনালের দুই লেগ এবং ৩০ মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

dhakapost

কোয়ার্টার ফাইনালসহ চ্যাম্পিয়ন্স লিগের বাকি অংশের সূচি

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল ১ : পিএসজি বনাম লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২ : রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩ : বার্সেলোনা বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪ : স্পোর্টিং বনাম আর্সেনাল

সেমিফাইনাল

সেমিফাইনাল ১ : কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২ : কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী

ফাইনাল : সেমিফাইনাল ১ বিজয়ী বনাম ২ বিজয়ী

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com