বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানদেরও ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পাবেন: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানেরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানেরাও মাঝেমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকে কাউকে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পারেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ এইচ আরিফ, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সারা দেশের চার হাজার সদস্যও যোগ দিয়েছেন বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে।

দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ ও রাজনীতিসচেতন ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন বলে জানান আসিফ মাহমুদ। বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্যই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।

এনসিপির এই মুখপাত্র বলেন, আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন প্রমুখ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

» লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

» সৌদি সিনেমায় আবারও একসঙ্গে সালমান-সঞ্জয়

» ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

» ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ৭ যাত্রী আহত

» কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানদেরও ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পাবেন: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানেরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানেরাও মাঝেমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকে কাউকে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পারেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ এইচ আরিফ, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সারা দেশের চার হাজার সদস্যও যোগ দিয়েছেন বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে।

দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ ও রাজনীতিসচেতন ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন বলে জানান আসিফ মাহমুদ। বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্যই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।

এনসিপির এই মুখপাত্র বলেন, আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন প্রমুখ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com