ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে।

আইআরজিসির দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হার্মিস ৯০০ হল মাঝারি পাল্লার অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল।

পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। সূত্র: আল-মায়াদিনইয়েমেন প্রেস এজেন্সিপ্রেস টিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে।

আইআরজিসির দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হার্মিস ৯০০ হল মাঝারি পাল্লার অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল।

পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। সূত্র: আল-মায়াদিনইয়েমেন প্রেস এজেন্সিপ্রেস টিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com