দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ ১৬৯ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অজ্ঞাতপরিচয় একদল লোকের ভয়াবহ সশস্ত্র হামলায় দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে একদল সশস্ত্র যুবক আবিয়েমনম কাউন্টিতে হামলা চালায়।

মানুষ যখন ঘুমে ছিল, তখনই শুরু হয় তান্ডব। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে হামলাকারীরা ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় প্রাণ হারিয়েছেন শিশু, নারী ও বয়স্ক মানুষ, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্যসহ স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরিস্থিতির ভয়াবহতায় মৃতদের গণকবরে দাফন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল এসপিএলএ-আইও এর সাথে যুক্ত। তবে বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। প্রাণ বাঁচাতে প্রায় ১,০০০ সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছেন। সহিংসতার কারণে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ তাদের সেবা স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের ২৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং তাদের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

২০১৮ সালের শান্তি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত বিবাদ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি এখন দারিদ্র্য আর রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত। সূত্র: আল-জাজিরা, বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ ১৬৯ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অজ্ঞাতপরিচয় একদল লোকের ভয়াবহ সশস্ত্র হামলায় দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে একদল সশস্ত্র যুবক আবিয়েমনম কাউন্টিতে হামলা চালায়।

মানুষ যখন ঘুমে ছিল, তখনই শুরু হয় তান্ডব। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে হামলাকারীরা ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় প্রাণ হারিয়েছেন শিশু, নারী ও বয়স্ক মানুষ, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্যসহ স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরিস্থিতির ভয়াবহতায় মৃতদের গণকবরে দাফন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল এসপিএলএ-আইও এর সাথে যুক্ত। তবে বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। প্রাণ বাঁচাতে প্রায় ১,০০০ সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছেন। সহিংসতার কারণে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ তাদের সেবা স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের ২৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং তাদের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

২০১৮ সালের শান্তি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত বিবাদ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি এখন দারিদ্র্য আর রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত। সূত্র: আল-জাজিরা, বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com