মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে ইসলামী বিশ্বকে আহ্বান এরদোয়ানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামী বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করবেন।

তিনি মার্কিন ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এটি নেতানিয়াহুর উসকানিমূলক কর্মকাণ্ড দিয়ে শুরু হয়েছে।এরদোয়ান বলেন, যে কারণে হোক, উপসাগরীয় আমাদের ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও আমরা গ্রহণযোগ্য মনে করি না।

এদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন— প্রয়োজনীয় হস্তক্ষেপ না হলে চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করতে তুরস্ক ও সৌদি আরব গুরুত্বপূর্ণ কাজ করছে। কূটনীতিকে সুযোগ দেওয়াই সবচেয়ে যুক্তিসংগত পথ বলে তিনি মন্তব্য করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে ইসলামী বিশ্বকে আহ্বান এরদোয়ানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামী বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করবেন।

তিনি মার্কিন ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এটি নেতানিয়াহুর উসকানিমূলক কর্মকাণ্ড দিয়ে শুরু হয়েছে।এরদোয়ান বলেন, যে কারণে হোক, উপসাগরীয় আমাদের ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও আমরা গ্রহণযোগ্য মনে করি না।

এদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন— প্রয়োজনীয় হস্তক্ষেপ না হলে চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করতে তুরস্ক ও সৌদি আরব গুরুত্বপূর্ণ কাজ করছে। কূটনীতিকে সুযোগ দেওয়াই সবচেয়ে যুক্তিসংগত পথ বলে তিনি মন্তব্য করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com