ভুল জায়গায় রাউটার রাখলে কমতে পারে ইন্টারনেট স্পিড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাড়িতে ওয়াই-ফাই সংযোগ থাকা সত্ত্বেও অনেক সময় ইন্টারনেটের গতি হতাশাজনকভাবে কম মনে হয়।

অনেক সময় ধীর গতির ইন্টারনেটের অন্যতম বড় কারণ হতে পারে ওয়াইফাই রাউটারের অবস্থান। রাউটার থেকে ডিভাইসের দূরত্ব যত বাড়ে, সিগন্যাল তত দুর্বল হয়ে পড়ে। ফলে স্ট্রিমিং, অনলাইন গেমিং বা ভিডিও কলের মতো কাজে সমস্যা দেখা দেয়।

অনেকেই মনে করেন- শুধু রাউটার চালু করলেই সর্বোচ্চ গতির ইন্টারনেট পাওয়া নিশ্চিত। কিন্তু ওয়্যারলেস সংযোগের ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নয়। এখানে সিগন্যাল বাতাসের মাধ্যমে ছড়ায়, আর দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তিও কমে যায়। তাই রাউটার এমন জায়গায় রাখা জরুরি, যেখান থেকে আপনার ব্যবহৃত ডিভাইসগুলো সহজে সিগন্যাল পেতে পারে।

এক্ষেত্রে বাড়ির দেয়াল, মেঝে ও ভারী আসবাবপত্র বড় বাধা হয়ে দাঁড়ায়। রাউটার আর ডিভাইসের মাঝে যত বেশি কঠিন বস্তু থাকবে, সিগন্যাল ততটাই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অন্য তলা বা দূরের ঘরে ব্যবহার করলে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

অনেকে আবার রাউটারকে ফ্রিজ, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের আড়ালে লুকিয়ে রাখেন। এতে সিগন্যাল আরও বেশি ব্যাহত হয়। এই সমস্যা এড়াতে রাউটার বাড়ির মাঝামাঝি কোনো উঁচু জায়গায় রাখা সবচেয়ে ভালো।

উঁচু স্থানে রাউটার রাখলে সারা বাড়িতে সিগন্যাল সমানভাবে পৌঁছায় এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপও কমে যায়। আর যদি বড় বাড়ি বা অফিসে ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করে সহজেই প্রতিটি কোণে ভালো স্পিড নিশ্চিত করা সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীতে বাসের চাপায় হেল্পার নিহত

» ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

» কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফ থেকে ৩ যুবক উদ্ধার

» ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

» মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

» টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» ‘টাইম ১০০’ তালিকায় রণবীর কাপুর

» শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপবৃত্তি নিয়ে যে বার্তা প্রতিমন্ত্রীর

» জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভুল জায়গায় রাউটার রাখলে কমতে পারে ইন্টারনেট স্পিড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাড়িতে ওয়াই-ফাই সংযোগ থাকা সত্ত্বেও অনেক সময় ইন্টারনেটের গতি হতাশাজনকভাবে কম মনে হয়।

অনেক সময় ধীর গতির ইন্টারনেটের অন্যতম বড় কারণ হতে পারে ওয়াইফাই রাউটারের অবস্থান। রাউটার থেকে ডিভাইসের দূরত্ব যত বাড়ে, সিগন্যাল তত দুর্বল হয়ে পড়ে। ফলে স্ট্রিমিং, অনলাইন গেমিং বা ভিডিও কলের মতো কাজে সমস্যা দেখা দেয়।

অনেকেই মনে করেন- শুধু রাউটার চালু করলেই সর্বোচ্চ গতির ইন্টারনেট পাওয়া নিশ্চিত। কিন্তু ওয়্যারলেস সংযোগের ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নয়। এখানে সিগন্যাল বাতাসের মাধ্যমে ছড়ায়, আর দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তিও কমে যায়। তাই রাউটার এমন জায়গায় রাখা জরুরি, যেখান থেকে আপনার ব্যবহৃত ডিভাইসগুলো সহজে সিগন্যাল পেতে পারে।

এক্ষেত্রে বাড়ির দেয়াল, মেঝে ও ভারী আসবাবপত্র বড় বাধা হয়ে দাঁড়ায়। রাউটার আর ডিভাইসের মাঝে যত বেশি কঠিন বস্তু থাকবে, সিগন্যাল ততটাই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অন্য তলা বা দূরের ঘরে ব্যবহার করলে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

অনেকে আবার রাউটারকে ফ্রিজ, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের আড়ালে লুকিয়ে রাখেন। এতে সিগন্যাল আরও বেশি ব্যাহত হয়। এই সমস্যা এড়াতে রাউটার বাড়ির মাঝামাঝি কোনো উঁচু জায়গায় রাখা সবচেয়ে ভালো।

উঁচু স্থানে রাউটার রাখলে সারা বাড়িতে সিগন্যাল সমানভাবে পৌঁছায় এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপও কমে যায়। আর যদি বড় বাড়ি বা অফিসে ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করে সহজেই প্রতিটি কোণে ভালো স্পিড নিশ্চিত করা সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com