সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, সরকারি দল ক্ষমতায় এসেই যেভাবে জুলাই সনদকে অবজ্ঞা করেছেন সে বিষয়ে আমরা সংসদ শুরু হলে সেখানে আলোচনা করেই সিদ্ধান্ত নিব। কারণ এই জুলাইকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে সাধারণ মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করে স্বাক্ষর দিয়েছিল। কিন্তু এখন ক্ষমতা পেয়ে তারা যদি জুলাই কে অস্বীকার করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সে বিষয়ে অবশ্যই আমরা সংসদ শুরু হলে আলোচনা সাপেক্ষে কি করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ফুল দিয়ে বরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, এই জুলাই আন্দোলন না হলে আজকে স্বাধীনভাবে কেউ এভাবে কথা বলতে পারতাম না। এমপি হওয়া তো দূরের কথা অনেককে জেলেই বাকি জীবনটি কাটাতে হতো। যারা দেশের বাইরেই ছিলেন তাদের সেখানেই থাকতে হতো। তাই জুলাইকে অস্বীকার করা মানে এই নির্বাচনকে অস্বীকার করা। এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই নির্বাচনের কোন মূল্য নেই। আমরা সবাই জুলাই যোদ্ধাদের কথা দিয়ে আজকে এমপি নির্বাচিত হয়েছি তাই জুলাই যোদ্ধাদের সেই কথা আমাদের রক্ষা করতে হবে।

এটিএম আজহার বদরগঞ্জ ও তারাগঞ্জ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে আমরা ভালোবেসে দলমত নির্বিশেষে বিপুল ভোটে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন এ কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা কখনো প্রতিহিংসা মূলকভাবে কোন কাজ করতে চাই না।আমরা সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।এখানে কোন হিংসা-বিদ্বেষ এবং কারো প্রতি কারো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। মিলেমিশে সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।

তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা এক চোখে দেখতে চাই।কাউকে আলাদা করে ভাবলে চলবে না।এই এলাকার মানুষ আমরা সবাই সমান।এমন কোন কাজ করা যাবেনা যাতে অন্য কোন মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায়। যেভাবে মানুষ ভালোবেসে আমাদেরকে বিশ্বাস করে বিপুল ভোটে বিজয়ী করেছে তাদের সেই আত্মবিশ্বাস রক্ষা করতে হবে। সুখে দুখে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের কাছে সবাই সমান। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাদের আচার আচরণ ও ব্যবহার এবং কাজ কর্ম দেখে মানুষ মূল্যায়ন করবে।

তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে ইতিপূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এত বিশাল ভোটের ব্যবধানে কেউ নির্বাচিত হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার সর্বসাধারণ যেভাবে আমাকে সম্মান দিয়েছে এই সম্মানটুকু আমি রক্ষা করতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি যারা দেননি তাদেরও এমপি এখানে আলাদা করে দেখার কোন সুযোগ নেই।

এটিএম আজহার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমি ১৪ বছর জেলখানায় থাকার আগে এই এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থেকে অনেক কাজ করেছি। এখন যেহেতু এমপি নির্বাচিত হয়েছি কাজ করার পরিধি আরো বেড়েছে। সরকারি বরাদ্দের অর্থের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে বদরগঞ্জ তারাগঞ্জের উন্নয়নে ব্যয় করা হবে। আমি কখনো কোন পক্ষপাতিত্ব করিনি ভবিষ্যতে পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। আমার কাছে দুই উপজেলার সবাই সমান। তবে আমি যেহেতু কেন্দ্রীয় নেতা সে ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান আরার সভাপতিত্বে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদস্য আব্দুল হান্নান বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান, নায়েবে আমির শাহ মোহাম্মদ রোস্তম আলীসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, সরকারি দল ক্ষমতায় এসেই যেভাবে জুলাই সনদকে অবজ্ঞা করেছেন সে বিষয়ে আমরা সংসদ শুরু হলে সেখানে আলোচনা করেই সিদ্ধান্ত নিব। কারণ এই জুলাইকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে সাধারণ মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করে স্বাক্ষর দিয়েছিল। কিন্তু এখন ক্ষমতা পেয়ে তারা যদি জুলাই কে অস্বীকার করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সে বিষয়ে অবশ্যই আমরা সংসদ শুরু হলে আলোচনা সাপেক্ষে কি করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ফুল দিয়ে বরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, এই জুলাই আন্দোলন না হলে আজকে স্বাধীনভাবে কেউ এভাবে কথা বলতে পারতাম না। এমপি হওয়া তো দূরের কথা অনেককে জেলেই বাকি জীবনটি কাটাতে হতো। যারা দেশের বাইরেই ছিলেন তাদের সেখানেই থাকতে হতো। তাই জুলাইকে অস্বীকার করা মানে এই নির্বাচনকে অস্বীকার করা। এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই নির্বাচনের কোন মূল্য নেই। আমরা সবাই জুলাই যোদ্ধাদের কথা দিয়ে আজকে এমপি নির্বাচিত হয়েছি তাই জুলাই যোদ্ধাদের সেই কথা আমাদের রক্ষা করতে হবে।

এটিএম আজহার বদরগঞ্জ ও তারাগঞ্জ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে আমরা ভালোবেসে দলমত নির্বিশেষে বিপুল ভোটে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন এ কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা কখনো প্রতিহিংসা মূলকভাবে কোন কাজ করতে চাই না।আমরা সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।এখানে কোন হিংসা-বিদ্বেষ এবং কারো প্রতি কারো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। মিলেমিশে সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।

তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা এক চোখে দেখতে চাই।কাউকে আলাদা করে ভাবলে চলবে না।এই এলাকার মানুষ আমরা সবাই সমান।এমন কোন কাজ করা যাবেনা যাতে অন্য কোন মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায়। যেভাবে মানুষ ভালোবেসে আমাদেরকে বিশ্বাস করে বিপুল ভোটে বিজয়ী করেছে তাদের সেই আত্মবিশ্বাস রক্ষা করতে হবে। সুখে দুখে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের কাছে সবাই সমান। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাদের আচার আচরণ ও ব্যবহার এবং কাজ কর্ম দেখে মানুষ মূল্যায়ন করবে।

তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে ইতিপূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এত বিশাল ভোটের ব্যবধানে কেউ নির্বাচিত হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার সর্বসাধারণ যেভাবে আমাকে সম্মান দিয়েছে এই সম্মানটুকু আমি রক্ষা করতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি যারা দেননি তাদেরও এমপি এখানে আলাদা করে দেখার কোন সুযোগ নেই।

এটিএম আজহার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমি ১৪ বছর জেলখানায় থাকার আগে এই এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থেকে অনেক কাজ করেছি। এখন যেহেতু এমপি নির্বাচিত হয়েছি কাজ করার পরিধি আরো বেড়েছে। সরকারি বরাদ্দের অর্থের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে বদরগঞ্জ তারাগঞ্জের উন্নয়নে ব্যয় করা হবে। আমি কখনো কোন পক্ষপাতিত্ব করিনি ভবিষ্যতে পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। আমার কাছে দুই উপজেলার সবাই সমান। তবে আমি যেহেতু কেন্দ্রীয় নেতা সে ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান আরার সভাপতিত্বে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদস্য আব্দুল হান্নান বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান, নায়েবে আমির শাহ মোহাম্মদ রোস্তম আলীসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com