সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে গ্রেফতার সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে রাজপুত্র অ্যান্ড্রু তদন্তের আওতায় থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ জানায়, গ্রেফতার অ্যান্ড্রুকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি নরফোকে চালানো তল্লাশি শেষ হয়েছে বলেও জানানো হয়।

আইলশাম পুলিশ স্টেশন ছাড়ার পর একটি গাড়ির পেছনের আসনে হেলান দিয়ে বসা অবস্থায় সাবেক এই রাজপুত্রকে দেখা যায়।

অ্যান্ড্রু বরাবরই সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন। টেমস ভ্যালি পুলিশ জানায়, বিস্তারিত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ এর আগে জানিয়েছিল, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে তারা তদন্তের বিষয়টি বিবেচনা করছে এবং তিনি গোপন তথ্য আদান-প্রদান করেছেন-এমন অভিযোগও পর্যালোচনা করছে।

যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশ করা নথির একটি অংশে তাদের দু’জনের মধ্যকার যোগাযোগের তথ্যও অন্তর্ভুক্ত ছিল।

পুলিশ আরও জানায়, ২০১০ সালে এপস্টিন আরেক তরুণীকে অ্যান্ড্রুর কাছে পাঠিয়েছিলেন-এমন একটি আলাদা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নারী ব্রিটিশ নন এবং তখন তার বয়স ছিল বিশের কোঠায়। সূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে গ্রেফতার সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে রাজপুত্র অ্যান্ড্রু তদন্তের আওতায় থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ জানায়, গ্রেফতার অ্যান্ড্রুকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি নরফোকে চালানো তল্লাশি শেষ হয়েছে বলেও জানানো হয়।

আইলশাম পুলিশ স্টেশন ছাড়ার পর একটি গাড়ির পেছনের আসনে হেলান দিয়ে বসা অবস্থায় সাবেক এই রাজপুত্রকে দেখা যায়।

অ্যান্ড্রু বরাবরই সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন। টেমস ভ্যালি পুলিশ জানায়, বিস্তারিত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ এর আগে জানিয়েছিল, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে তারা তদন্তের বিষয়টি বিবেচনা করছে এবং তিনি গোপন তথ্য আদান-প্রদান করেছেন-এমন অভিযোগও পর্যালোচনা করছে।

যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশ করা নথির একটি অংশে তাদের দু’জনের মধ্যকার যোগাযোগের তথ্যও অন্তর্ভুক্ত ছিল।

পুলিশ আরও জানায়, ২০১০ সালে এপস্টিন আরেক তরুণীকে অ্যান্ড্রুর কাছে পাঠিয়েছিলেন-এমন একটি আলাদা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নারী ব্রিটিশ নন এবং তখন তার বয়স ছিল বিশের কোঠায়। সূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com