চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শান্তিচুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘রাশিয়া চুক্তি করতে চাচ্ছে, এ বিষয়ে জেলেনস্কিকে দ্রুত এগিয়ে আসতে হবে। নাহলে সে একটি বড় সুযোগ হাতছাড়া করবে। তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

দুই দেশের যুদ্ধ থামিয়ে শান্তিচুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই চেষ্টাকালে মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কিন্তু অধিকাংশ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

ট্রাম্পের মতে, কিয়েভের সমঝোতা পৌঁছানোর প্রচেষ্টা আশানুরূপ হচ্ছে না। জেলেনস্কির এমন ভূমিকা আগামী আলোচনা ও শান্তি প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী শান্তি আলোচনা ফেব্রুয়ারি ১৭-১৮ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা ডিমিট্রো লিটভিন নিশ্চিত করেছেন, আলোচনার উদ্দেশ্য আবুধাবিতে হওয়া বৈঠকের অমীমাংসিত বিষয়গুলোর বিষয়ে সমাধানে পৌঁছানো। এতে বিশেষ করে অগ্রাধিকার পাবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ।

আগামী বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি মস্কোর প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন। ইউক্রেনের প্রতিনিধি দল নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। মার্কিন অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

জানুয়ারিতে ও চলতি মাসের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দফা শান্তি আলোচনায় বসে। মার্কিন মধ্যস্থতায় এই আলোচনার মাধ্যমে পাঁচ মাস পর যুদ্ধবন্দি বিনিময় করেছে দুই দুটি।  সূত্র: আনাদোলু এজেন্সিইন্ডিয়া টুডে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শান্তিচুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘রাশিয়া চুক্তি করতে চাচ্ছে, এ বিষয়ে জেলেনস্কিকে দ্রুত এগিয়ে আসতে হবে। নাহলে সে একটি বড় সুযোগ হাতছাড়া করবে। তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

দুই দেশের যুদ্ধ থামিয়ে শান্তিচুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই চেষ্টাকালে মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কিন্তু অধিকাংশ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

ট্রাম্পের মতে, কিয়েভের সমঝোতা পৌঁছানোর প্রচেষ্টা আশানুরূপ হচ্ছে না। জেলেনস্কির এমন ভূমিকা আগামী আলোচনা ও শান্তি প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী শান্তি আলোচনা ফেব্রুয়ারি ১৭-১৮ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা ডিমিট্রো লিটভিন নিশ্চিত করেছেন, আলোচনার উদ্দেশ্য আবুধাবিতে হওয়া বৈঠকের অমীমাংসিত বিষয়গুলোর বিষয়ে সমাধানে পৌঁছানো। এতে বিশেষ করে অগ্রাধিকার পাবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ।

আগামী বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি মস্কোর প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন। ইউক্রেনের প্রতিনিধি দল নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। মার্কিন অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

জানুয়ারিতে ও চলতি মাসের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দফা শান্তি আলোচনায় বসে। মার্কিন মধ্যস্থতায় এই আলোচনার মাধ্যমে পাঁচ মাস পর যুদ্ধবন্দি বিনিময় করেছে দুই দুটি।  সূত্র: আনাদোলু এজেন্সিইন্ডিয়া টুডে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com