আনন্দমিছিল করবে না বিএনপি, দোয়া ও প্রার্থনায় অংশগ্রহণের আহ্বান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হয়েও কোনো আনন্দমিছিল ও সভা না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপুলসংখ্যক ভোটে বিজয়ী করায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দমিছিল কিংবা কোনো সভা করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

» ঢাবিতে প্রথম বর্ষে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু আজ

» আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল

» ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

» ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনন্দমিছিল করবে না বিএনপি, দোয়া ও প্রার্থনায় অংশগ্রহণের আহ্বান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হয়েও কোনো আনন্দমিছিল ও সভা না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপুলসংখ্যক ভোটে বিজয়ী করায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দমিছিল কিংবা কোনো সভা করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com