ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটাই আমাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে, সেটি সবাই মেনে নেবে। ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, আমরা সেই ফল মেনে নেব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হোক এ কামনা। বিশেষ করে যেসব তরুণ-তরুণী আগে কখনো ভোট দেয়ার সুযোগ পায়নি, তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ভোট দেয়ার পর তিনি অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদেশের খবর নেবেন বলে জানান। ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটাই আমাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে, সেটি সবাই মেনে নেবে। ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, আমরা সেই ফল মেনে নেব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হোক এ কামনা। বিশেষ করে যেসব তরুণ-তরুণী আগে কখনো ভোট দেয়ার সুযোগ পায়নি, তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ভোট দেয়ার পর তিনি অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদেশের খবর নেবেন বলে জানান। ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com