জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন। তাকে আটকের তার সঙ্গে থাকা টাকার বিষয়ে জামায়াত যে ব্যাখ্যা দিয়েছে তা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান।

আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তারেক বলেন, ‘আটকের পর ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির তার সঙ্গে থাকা অর্থের সঠিক পরিমাণ বলতে পারেননি। প্রশ্ন উঠেছে, তিনি কেন সুনির্দিষ্টভাবে টাকার অঙ্ক জানাতে পারলেন না? যদি জব্দ হওয়া টাকা তার ব্যবসার হতো তাহলে তিনি জানতেন তার ব্যাগে কত টাকা আছে। সম্ভবত অন্য কোনো সোর্স থেকে টাকাটা তার হাতে এসেছে। এ কারণে তিনি গুনে দেখারও সময় পাননি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সব গার্মেন্টস এখন বন্ধ। আজ কোনো গার্মেন্টস মালিকের পক্ষে শ্রমিকের বেতন পরিশোধ করা সম্ভব নয়। কারণ ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এমতাবস্থায় স্যালারি দেওয়ার জন্য তিনি টাকাগুলো নিয়ে গেছেন বলে যে ব্যাখ্যা দিয়েছেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।’

তারেক রহমান বলেন, ‘এখানে আরেকটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। আটকের পর তিনি মুখ ঢেকে রাখছিলেন কেন? এ ছাড়া প্রথমে তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। একজন শিক্ষক যদি ব্যবসায়ীও হন, তার পক্ষে দুটি ব্যাগে করে ৬০ লাখ টাকা নিয়ে যাওয়া কতটা স্বাভাবিক? এমতাবস্থায় ওই জামায়াত আমিরের এলাকায় তার দলের যিনি প্রার্থী আছেন তার প্রার্থিতা বাতিল করা উচিত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন। তাকে আটকের তার সঙ্গে থাকা টাকার বিষয়ে জামায়াত যে ব্যাখ্যা দিয়েছে তা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান।

আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তারেক বলেন, ‘আটকের পর ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির তার সঙ্গে থাকা অর্থের সঠিক পরিমাণ বলতে পারেননি। প্রশ্ন উঠেছে, তিনি কেন সুনির্দিষ্টভাবে টাকার অঙ্ক জানাতে পারলেন না? যদি জব্দ হওয়া টাকা তার ব্যবসার হতো তাহলে তিনি জানতেন তার ব্যাগে কত টাকা আছে। সম্ভবত অন্য কোনো সোর্স থেকে টাকাটা তার হাতে এসেছে। এ কারণে তিনি গুনে দেখারও সময় পাননি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সব গার্মেন্টস এখন বন্ধ। আজ কোনো গার্মেন্টস মালিকের পক্ষে শ্রমিকের বেতন পরিশোধ করা সম্ভব নয়। কারণ ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এমতাবস্থায় স্যালারি দেওয়ার জন্য তিনি টাকাগুলো নিয়ে গেছেন বলে যে ব্যাখ্যা দিয়েছেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।’

তারেক রহমান বলেন, ‘এখানে আরেকটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। আটকের পর তিনি মুখ ঢেকে রাখছিলেন কেন? এ ছাড়া প্রথমে তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। একজন শিক্ষক যদি ব্যবসায়ীও হন, তার পক্ষে দুটি ব্যাগে করে ৬০ লাখ টাকা নিয়ে যাওয়া কতটা স্বাভাবিক? এমতাবস্থায় ওই জামায়াত আমিরের এলাকায় তার দলের যিনি প্রার্থী আছেন তার প্রার্থিতা বাতিল করা উচিত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com