চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’-এরও যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমান টিকিট কেনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঈদসহ উৎসবের সময়ে টিকিট নিয়ে ভোগান্তি ও অনিয়ম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম দুটি চালুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সেবা যেন নাগরিকরা ঝামেলাহীনভাবে পান, সেটিই ছিল মূল লক্ষ্য। তিনি এটিকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকারও এ উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

» ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

» দেশিয় অস্ত্রসহ আটক ১

» প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

» কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

» মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন মামুনুল হক

» নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’-এরও যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমান টিকিট কেনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঈদসহ উৎসবের সময়ে টিকিট নিয়ে ভোগান্তি ও অনিয়ম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম দুটি চালুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সেবা যেন নাগরিকরা ঝামেলাহীনভাবে পান, সেটিই ছিল মূল লক্ষ্য। তিনি এটিকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকারও এ উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com