জাপানে ভোটগ্রহণ চলছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাপানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানা তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের বিজয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোটের মাধ্যমে নতুন ম্যান্ডেট নিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও কঠোর অভিবাসন নীতিসহ উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাকাইচি।

জনমত জরিপ অনুযায়ী, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি বা ইশিনের জোট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩০০টিরও বেশি আসন পেতে পারে। বর্তমানে জোটটি ২৩৩টি আসন ধরে রেখেছে।

বিপরীতে বিরোধী দলগুলো নতুন একটি মধ্যপন্থি জোট গঠন ও কট্টর ডানপন্থিদের উত্থান সত্ত্বেও কার্যকর চ্যালেঞ্জ গড়ে তুলতে পারছে না বলে মনে করা হচ্ছে।

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

‘কাজ, কাজ, কাজ’—এই স্লোগানে প্রচার চালানো এই অতিরক্ষণশীল নেত্রীর দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন।

রবিবার ২৮৯টি একক আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা হচ্ছে। বাকি আসনগুলো দলীয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্ধারিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে, এরপরই এক্সিট পোলের ভিত্তিতে প্রাথমিক ফল প্রকাশ শুরু হওয়ার কথা।

জাপানে এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। মূল্যস্ফীতি বাড়লেও প্রকৃত মজুরি সেই হারে বাড়ছে না, ফলে সাধারণ মানুষ আর্থিক চাপে পড়ছে। দীর্ঘদিন ধরেই ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির সমস্যায় ভুগছে জাপান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, গত বছর দেশটির অর্থনীতি বেড়েছে মাত্র ১ দশমিক ১ শতাংশ এবং ২০২৬ সালে প্রবৃদ্ধি ০ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে।

এই প্রেক্ষাপটে তাকাইচি খাদ্যপণ্যে আট শতাংশ বিক্রয়কর দুই বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে গত বছর কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ অনুমোদন দেয় জাপান সরকার। ২১ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েনের এই প্যাকেজে জ্বালানি বিল ভর্তুকি, নগদ সহায়তা ও খাদ্য ভাউচারের মতো ব্যবস্থা রাখা হয়। সূত্র: আল-জাজিরাবিবিসিরয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

» আলোর মশাল

» জাপানে ভোটগ্রহণ চলছে

» আপনার এলাকার নির্বাচন নিয়ে অভিযোগ-পরামর্শ জানাবেন যে নম্বরে

» অষ্টম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বেড়েছে

» শিশু পড়ে গেলে কাঁদবে কি না – তা নির্ভর করে আপনার ওপর

» যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: শুল্ক আরও কমার আশা উপদেষ্টার

» আপনার কি রোজা কাজা আছে? এখনই সময়!

» যৌথ বাহিনীর অভিযানে দেড় হাজার রোহিঙ্গা আটক

» যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাপানে ভোটগ্রহণ চলছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাপানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানা তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের বিজয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোটের মাধ্যমে নতুন ম্যান্ডেট নিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও কঠোর অভিবাসন নীতিসহ উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাকাইচি।

জনমত জরিপ অনুযায়ী, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি বা ইশিনের জোট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩০০টিরও বেশি আসন পেতে পারে। বর্তমানে জোটটি ২৩৩টি আসন ধরে রেখেছে।

বিপরীতে বিরোধী দলগুলো নতুন একটি মধ্যপন্থি জোট গঠন ও কট্টর ডানপন্থিদের উত্থান সত্ত্বেও কার্যকর চ্যালেঞ্জ গড়ে তুলতে পারছে না বলে মনে করা হচ্ছে।

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

‘কাজ, কাজ, কাজ’—এই স্লোগানে প্রচার চালানো এই অতিরক্ষণশীল নেত্রীর দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন।

রবিবার ২৮৯টি একক আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা হচ্ছে। বাকি আসনগুলো দলীয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্ধারিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে, এরপরই এক্সিট পোলের ভিত্তিতে প্রাথমিক ফল প্রকাশ শুরু হওয়ার কথা।

জাপানে এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। মূল্যস্ফীতি বাড়লেও প্রকৃত মজুরি সেই হারে বাড়ছে না, ফলে সাধারণ মানুষ আর্থিক চাপে পড়ছে। দীর্ঘদিন ধরেই ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির সমস্যায় ভুগছে জাপান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, গত বছর দেশটির অর্থনীতি বেড়েছে মাত্র ১ দশমিক ১ শতাংশ এবং ২০২৬ সালে প্রবৃদ্ধি ০ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে।

এই প্রেক্ষাপটে তাকাইচি খাদ্যপণ্যে আট শতাংশ বিক্রয়কর দুই বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে গত বছর কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ অনুমোদন দেয় জাপান সরকার। ২১ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েনের এই প্যাকেজে জ্বালানি বিল ভর্তুকি, নগদ সহায়তা ও খাদ্য ভাউচারের মতো ব্যবস্থা রাখা হয়। সূত্র: আল-জাজিরাবিবিসিরয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com