যে কারণে ১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি আরব

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব।

রবিবার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তারা বলেছেন, কার্যক্রম পরিচালনা ও সেবাদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি ফের কার্যকর করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে, তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে। সূত্র: আরব নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে কারণে ১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি আরব

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব।

রবিবার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তারা বলেছেন, কার্যক্রম পরিচালনা ও সেবাদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি ফের কার্যকর করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে, তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে। সূত্র: আরব নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com