পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণের মান আরও উন্নত করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন এবং নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে কলেজটির প্রশিক্ষণমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, তখন বিদেশের পুলিশ কর্মকর্তারাও নিয়মিত এখানে এসে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হন।

সোমবার সকালে রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কলেজের সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রশিক্ষণ কার্যক্রম আরও যুগোপযোগী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) কাজী মোহাম্মদ ফজলুল করিম।

সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদাররাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

» রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী

» নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

» প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

» কারিগরিতে ৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য, ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন বই : শিক্ষামন্ত্রী

» জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী

» হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

» প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণের মান আরও উন্নত করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন এবং নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে কলেজটির প্রশিক্ষণমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, তখন বিদেশের পুলিশ কর্মকর্তারাও নিয়মিত এখানে এসে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হন।

সোমবার সকালে রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কলেজের সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রশিক্ষণ কার্যক্রম আরও যুগোপযোগী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) কাজী মোহাম্মদ ফজলুল করিম।

সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদাররাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com