গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের আগে সময়েও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয় বলে জানা গেছে। তবে নতুন বছরের মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেডিকেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও এ সময়ের মধ্যে হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় থাকবে না। এরইমধ্যে রমজান মাসও আছে। সব বিবেচনায় আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা নেওয়া হতে পারে।

সূত্র বলছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছেন উপাচার্যরা। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ সংক্রান্ত কমিটি গঠন হলে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।

এ বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। নির্বাচনের আগে মেডিকেলসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে। সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের আগে সময়েও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয় বলে জানা গেছে। তবে নতুন বছরের মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেডিকেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও এ সময়ের মধ্যে হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় থাকবে না। এরইমধ্যে রমজান মাসও আছে। সব বিবেচনায় আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা নেওয়া হতে পারে।

সূত্র বলছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছেন উপাচার্যরা। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ সংক্রান্ত কমিটি গঠন হলে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।

এ বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। নির্বাচনের আগে মেডিকেলসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে। সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com