নয়াপল্টনে মুছাব্বিরের জানাজা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বাদ জোহর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার পর দাফন করার কথা রয়েছে।

এর আগে, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩–৪ জনের কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

» উজানের ঢলে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

» ইসলামপুর পৌরসভার উন্মূক্ত বাজেট ঘোষণা

» বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

» আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

» জলবায়ু অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

» নওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

» শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

» ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

» বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নয়াপল্টনে মুছাব্বিরের জানাজা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বাদ জোহর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার পর দাফন করার কথা রয়েছে।

এর আগে, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩–৪ জনের কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com