বিপুল গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মোছা. আঁখি ও মো. আলী হোসেন নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ। একইদিন রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোসা. আখি এবং পলাতক মোসা. শাহনাজ বেগমের শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় মোসা. আখি এবং মাদক সরবরাহকারী মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পল্লবী থানার ওসি জানান, এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মোছা. আঁখি ও মো. আলী হোসেন নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ। একইদিন রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোসা. আখি এবং পলাতক মোসা. শাহনাজ বেগমের শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় মোসা. আখি এবং মাদক সরবরাহকারী মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পল্লবী থানার ওসি জানান, এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com