নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বহুলাংশে নিয়ে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এখন এক্সচেঞ্জ রেট নিয়েও সমস্যা নেই। রিজার্ভ ভাল আছে। আমাদের রিজার্ভ আমাদেরকেই বাড়াতে হবে। বাজারকে স্থিতিশীল রেখে আমরা ডলার কিনছি। বছর শেষে ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে আমাদের রিজার্ভ।

বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর আরও বলেন, ‘ব্যালেন্স অব পেমেন্টের জন্য আমাদের আইএমএফ’র টাকার দরকার নাই। ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে। তবে মূলধন ঘাটতি আছে।’

তিনি বলেন, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে আজকালের মধ্যে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না। এখানে কর্মকর্তাদেরও দায় রয়েছে। ফলে দায়ী কর্মকর্তাদেরই আর্থিক পেনাল্টি দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বহুলাংশে নিয়ে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এখন এক্সচেঞ্জ রেট নিয়েও সমস্যা নেই। রিজার্ভ ভাল আছে। আমাদের রিজার্ভ আমাদেরকেই বাড়াতে হবে। বাজারকে স্থিতিশীল রেখে আমরা ডলার কিনছি। বছর শেষে ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে আমাদের রিজার্ভ।

বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর আরও বলেন, ‘ব্যালেন্স অব পেমেন্টের জন্য আমাদের আইএমএফ’র টাকার দরকার নাই। ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে। তবে মূলধন ঘাটতি আছে।’

তিনি বলেন, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে আজকালের মধ্যে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না। এখানে কর্মকর্তাদেরও দায় রয়েছে। ফলে দায়ী কর্মকর্তাদেরই আর্থিক পেনাল্টি দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com