প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন হবে: ইসি সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সংসদ নির্বাচনের প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম (অব.) চৌধুরী সম্প্রতি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়।

এ বিষয়ে ইসির অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, তিনি এ কথা বলেছেন। তবে এটা যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, নিরাপত্তার সব ক্ষেত্রে এটা খুব একটা গ্রহণযোগ্য কথা। অন্যরা এটা ভালো মনে করেছেন। এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সঙ্গে আচরণবিধির আপাতত কোনো বিরোধে দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্যা পিরিয়ড অফ টাইম আচরণ বিধি এখানে কোনো জায়গার সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে এটা করবো আমরা।

ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা তুলে ধরলে ইসি সচিব বলেন, এটা তো সময়ের ব্যাপার। এটা কি করা হবে না হবে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নিবেন সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন ফ্যাসিবাদের পথে বিএনপি সরকার: জামায়াত আমির

» শুক্রবার থেকে শুরু হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি

» বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে : সংসদে হান্নান মাসুদ

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

» গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

» পৃথক অভিযানে ১৯ জন গ্রেফতার

» জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

» বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

» অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

» বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন হবে: ইসি সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সংসদ নির্বাচনের প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম (অব.) চৌধুরী সম্প্রতি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়।

এ বিষয়ে ইসির অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, তিনি এ কথা বলেছেন। তবে এটা যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, নিরাপত্তার সব ক্ষেত্রে এটা খুব একটা গ্রহণযোগ্য কথা। অন্যরা এটা ভালো মনে করেছেন। এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সঙ্গে আচরণবিধির আপাতত কোনো বিরোধে দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্যা পিরিয়ড অফ টাইম আচরণ বিধি এখানে কোনো জায়গার সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে এটা করবো আমরা।

ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা তুলে ধরলে ইসি সচিব বলেন, এটা তো সময়ের ব্যাপার। এটা কি করা হবে না হবে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নিবেন সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com