দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ এর বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। কারণ যুবসমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে। তাই খেলাফত মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়া হবে। সেই লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।

সভায় নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ এর বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। কারণ যুবসমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে। তাই খেলাফত মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়া হবে। সেই লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।

সভায় নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com