গাজায় ইসরায়েলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে: মাহাথির মোহাম্মদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের কড়া সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কোনদিন ভুলবে না, ভোলা যাবে না। তাদের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, তরুণ-তরুণী, পুরুষ ও নারী, অসুস্থ ও গরিব সবাইকে হত্যা করেছে। এটি কীভাবে ভুলে যাওয়া সম্ভব?’

গাজায় ইসরায়েলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’

তিনি আরও বলেন, “এটি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে ভুলে যাওয়া যাবে না।”

মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন, যারা নিজেরাই নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছেন, তারা কীভাবে একই ধরনের নৃশংসতা অন্যদের ওপর চাপিয়ে দিতে পারেন!

তিনি বলেন, “আমি ভেবেছিলাম, যারা এমন কষ্ট ভোগ করেছে তারা অন্যদের ওপর তা চাপাতে চাইবে না,”

মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও বলিষ্ঠ কণ্ঠ। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় ইসরায়েলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে: মাহাথির মোহাম্মদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের কড়া সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কোনদিন ভুলবে না, ভোলা যাবে না। তাদের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, তরুণ-তরুণী, পুরুষ ও নারী, অসুস্থ ও গরিব সবাইকে হত্যা করেছে। এটি কীভাবে ভুলে যাওয়া সম্ভব?’

গাজায় ইসরায়েলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’

তিনি আরও বলেন, “এটি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে ভুলে যাওয়া যাবে না।”

মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন, যারা নিজেরাই নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছেন, তারা কীভাবে একই ধরনের নৃশংসতা অন্যদের ওপর চাপিয়ে দিতে পারেন!

তিনি বলেন, “আমি ভেবেছিলাম, যারা এমন কষ্ট ভোগ করেছে তারা অন্যদের ওপর তা চাপাতে চাইবে না,”

মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও বলিষ্ঠ কণ্ঠ। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com