ঐক্যবদ্ধ না হলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঐক্যবদ্ধ হতে না পারলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়াললি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী সব শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় এবং সকল গণতান্ত্রিক শক্তি একত্রে কাজ করতে না পারে তাহলে স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার দেশ চালাতে চেয়েছিল, ঠিক তেমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।

তিনি বলেন, ২০০৮ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে স্বৈরশাসক দেশের ওপর চাপিয়ে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, তাহলে আগামীতে ‘গুপ্ত স্বৈরাচার’ আবারও আবির্ভাব হতে পারে। তাই আমাদের কর্তব্য হলো—গুপ্ত স্বৈরাচার ও তার চক্রান্ত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ঐক্য, জনগণ ও দেশের পূর্ণগঠন। আমাদের প্রথম দায়িত্ব হলো দেশের মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা। শুধু মিটিং বা সভা করে জনগণের কাছে পৌঁছানো হবে না। আমাদের দেশের ঘরে ঘরে, মানুষের কাছে গিয়ে বলতে হবে আমরা কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংস্কার ও উন্নয়ন করব।

তারেক রহমান বলেন, আমাদের একটাই লক্ষ্য—বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে জনগণের পাশে দাঁড়ানো। জনগণই আমাদের রাজনৈতিক শক্তির উৎস।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঐক্যবদ্ধ না হলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঐক্যবদ্ধ হতে না পারলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়াললি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী সব শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় এবং সকল গণতান্ত্রিক শক্তি একত্রে কাজ করতে না পারে তাহলে স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার দেশ চালাতে চেয়েছিল, ঠিক তেমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।

তিনি বলেন, ২০০৮ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে স্বৈরশাসক দেশের ওপর চাপিয়ে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, তাহলে আগামীতে ‘গুপ্ত স্বৈরাচার’ আবারও আবির্ভাব হতে পারে। তাই আমাদের কর্তব্য হলো—গুপ্ত স্বৈরাচার ও তার চক্রান্ত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ঐক্য, জনগণ ও দেশের পূর্ণগঠন। আমাদের প্রথম দায়িত্ব হলো দেশের মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা। শুধু মিটিং বা সভা করে জনগণের কাছে পৌঁছানো হবে না। আমাদের দেশের ঘরে ঘরে, মানুষের কাছে গিয়ে বলতে হবে আমরা কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংস্কার ও উন্নয়ন করব।

তারেক রহমান বলেন, আমাদের একটাই লক্ষ্য—বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে জনগণের পাশে দাঁড়ানো। জনগণই আমাদের রাজনৈতিক শক্তির উৎস।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com