বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আজ (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরে তাকে সামরিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার এবং ১৯ বন্দুক স্যালুট প্রদান করা হয়।

বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ল্যোনপো ডি. এন. ধুঙিয়েল, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী ল্যোনপো নামগিয়াল দর্জি এবং ভুটান সরকারের অন্যান্য কর্মকর্তারা।

দুপুরে ভুটানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শেরিং তোবগে ও মুহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

» এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

» যুদ্ধের কোনো সীমা ও মেয়াদ থাকে না

» পায়ের পাতা ও গোড়ালি ব্যথায় করণীয়

» বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ এক সহযোগী আটক

» আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

» গোলশূন্য মেসি, ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

» হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখল ইসরায়েল

» নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আজ (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরে তাকে সামরিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার এবং ১৯ বন্দুক স্যালুট প্রদান করা হয়।

বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ল্যোনপো ডি. এন. ধুঙিয়েল, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী ল্যোনপো নামগিয়াল দর্জি এবং ভুটান সরকারের অন্যান্য কর্মকর্তারা।

দুপুরে ভুটানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শেরিং তোবগে ও মুহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com