বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার ,আটক দুই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেন।

শনিবার  সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলিসহ ফারুককে আটক করা হয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক এফ-১-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে।

পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামের আরও একজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ‘আয়াতুল্লাহ’ নামে এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করছিলেন। এসব অস্ত্র নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

আটককৃতরা বর্তমানে অস্ত্র ও গোলাবারুদসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

» শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

» বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার ,আটক দুই

» তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা

» ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

» সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব

» বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২ জন গ্রেফতার

» হাম সম্পর্কে যে তথ্যগুলো জানা উচিত সবার

» ঢাকাসহ চার সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু আজ

» সবজির খাসির ভুনা মজাদার রেসিপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার ,আটক দুই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেন।

শনিবার  সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলিসহ ফারুককে আটক করা হয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক এফ-১-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে।

পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামের আরও একজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ‘আয়াতুল্লাহ’ নামে এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করছিলেন। এসব অস্ত্র নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

আটককৃতরা বর্তমানে অস্ত্র ও গোলাবারুদসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com