ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ‘সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রেসসচিব শফিকুল আলম (ডাস্টবিন) তারা সম্মিলিতভাবে দেশটাকে বাপের তালুক মনে করেছিল। সেভাবেই দেশ চালিয়েছে। সে জন্যই আজ আমাদের এত অধঃপতন।’
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। আনিস আলমগীর বলেন, ‘আসিফ নজরুল কত একটা অসৎ লোক দেখেন। কোর্ট থেকে মানুষ জামিন পায়, কিন্তু জামিনের বিরুদ্ধে সে কথা বলেন; অথচ সে মন্ত্রী পদমর্যাদার মানুষ।’
এক প্রশ্নের জবাবে আনিস আলমগীর বলেন, ‘আসিফ নজরুল আমারও অনেক পছন্দের এবং জুলাই আন্দোলনের সময় আমার অনেক স্ট্যাটাস শেয়ার করেছেন। কিন্তু সত্য কথা তো বলতে হবে। সূএ:বার্তা বাজার ডটকম








