১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল থেকে সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১১ এপ্রিল সব মহানগরে, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং নানা কৌশলে তা এড়িয়ে যাচ্ছে। এতে জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে তারা নীরব থাকতে পারেন না। ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন’ ঠেকাতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যেকোনো উপায়ে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তের গুলিতে দুজন আহত, ২ লাখ টাকা ছিনতাই

» সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

» জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

» গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে :গোলাম পরওয়ার

» ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

» গ্যাস সংকটে ভোগান্তি: অন্তর্বর্তী সরকার সময় হলে ‘ওই চল যমুনা যাই!’ আজকে ইউনূস সরকারের…!!’

» রিশাদের রাওয়ালপিন্ডিজের টানা চতুর্থ হার

» খেলাধুলার মাধ্যমে সুস্থ-সচেতন জাতি গঠন করা সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

» আদালতে শিরীন শারমিন

» আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল থেকে সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১১ এপ্রিল সব মহানগরে, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং নানা কৌশলে তা এড়িয়ে যাচ্ছে। এতে জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে তারা নীরব থাকতে পারেন না। ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন’ ঠেকাতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যেকোনো উপায়ে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com