ঈদের আগেই সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহার আগে, অর্থাৎ আগামী ২১ মে-এর মধ্যে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দেশে নতুন করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাজনিত পূর্ববর্তী সংকটের প্রভাব এখনো রয়ে গেছে। বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বের সঙ্গে কাজ করছে।

বর্তমানে ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। এরপর ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।

উপদেষ্টা জানান, প্রথম ধাপে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চালানো হবে। পরে পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সংক্রমণ প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। তবুও শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশ নারী হবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তের গুলিতে দুজন আহত, ২ লাখ টাকা ছিনতাই

» সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

» জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

» গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে :গোলাম পরওয়ার

» ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

» গ্যাস সংকটে ভোগান্তি: অন্তর্বর্তী সরকার সময় হলে ‘ওই চল যমুনা যাই!’ আজকে ইউনূস সরকারের…!!’

» রিশাদের রাওয়ালপিন্ডিজের টানা চতুর্থ হার

» খেলাধুলার মাধ্যমে সুস্থ-সচেতন জাতি গঠন করা সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

» আদালতে শিরীন শারমিন

» আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদের আগেই সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহার আগে, অর্থাৎ আগামী ২১ মে-এর মধ্যে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দেশে নতুন করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাজনিত পূর্ববর্তী সংকটের প্রভাব এখনো রয়ে গেছে। বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বের সঙ্গে কাজ করছে।

বর্তমানে ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। এরপর ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।

উপদেষ্টা জানান, প্রথম ধাপে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চালানো হবে। পরে পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সংক্রমণ প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। তবুও শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশ নারী হবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com