ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, বিচার বিভাগকে আরো কত চরম খারাপ করা যায়, সেই কাজটাই করেছেন ড. ইউনূস। বেসরকারি গণমাধ্যম নিউজ ২৪-এর নিয়মিত আয়োজন ‘জনতন্ত্র গণতন্ত্র’-এর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

আনিস আলমগীর বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ করে নিম্ন আদালতের স্বাধীনতা সরকারের হাতে রয়ে গেছে বহু বছর থেকে। স্বাধীনতার পর থেকেই তারা নিজেদের মতো কিছু করতে পারে না।

বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা সরকারের ইশারায় তারা পরিচালিত হয়। তিনি বলেন, ভুয়া মামলাতে বিচার বিভাগ যখন কোনো আসামিকে জামিন দিচ্ছে, আসিফ নজরুলের মতো বাটপাড় আবার তাদের শাসায় যে, ‘কি করে আপনারা জামিন দেন এদেরকে, স্বৈরাচারের দোসরদেরকে?’

তিনি আরো বলেন, ‘দুদককে আপনি শক্তিশালী করতে চান, কিন্তু আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আপনি আবার দুদকের একটা মামলা দিয়ে দেন। একটা ভুয়া মামলায় আপনি আমাকে গ্রেপ্তার করেন সন্ত্রাসী হিসেবে, আবার আরেকটাতে দিয়ে দেন দুদকের মামলা।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আনিস আলমগীর বলেন, ‘ইউনূস নিজে যেখানে রাষ্ট্রপতিকে সম্মান করেননি, এখন বলছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা।

প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থাকাকালে তিনি ১৪ বার বিদেশ সফর করেছিলেন। ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তিনি বলছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা।’ তিনি বলেন, ‘ইউনূস নিজে যত বাটপাড়ি করেছে, সেই বাটপাড়িটা নিজে স্বীকার করেন না।

সে আবার গণতন্ত্র শিখাতে এসেছে, সংস্কার শিখাতে এসেছে। মানুষ যখন রাস্তায় নামবে, তখন তাকে জিজ্ঞেস করবে। এসএসএফ ছাড়া তিনি যেন রাস্তায় নেমে আসেন। এনসিপির দাবির সঙ্গে যাতে রাজপথে থাকেন, সেটা আমি চাচ্ছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, বিচার বিভাগকে আরো কত চরম খারাপ করা যায়, সেই কাজটাই করেছেন ড. ইউনূস। বেসরকারি গণমাধ্যম নিউজ ২৪-এর নিয়মিত আয়োজন ‘জনতন্ত্র গণতন্ত্র’-এর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

আনিস আলমগীর বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ করে নিম্ন আদালতের স্বাধীনতা সরকারের হাতে রয়ে গেছে বহু বছর থেকে। স্বাধীনতার পর থেকেই তারা নিজেদের মতো কিছু করতে পারে না।

বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা সরকারের ইশারায় তারা পরিচালিত হয়। তিনি বলেন, ভুয়া মামলাতে বিচার বিভাগ যখন কোনো আসামিকে জামিন দিচ্ছে, আসিফ নজরুলের মতো বাটপাড় আবার তাদের শাসায় যে, ‘কি করে আপনারা জামিন দেন এদেরকে, স্বৈরাচারের দোসরদেরকে?’

তিনি আরো বলেন, ‘দুদককে আপনি শক্তিশালী করতে চান, কিন্তু আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আপনি আবার দুদকের একটা মামলা দিয়ে দেন। একটা ভুয়া মামলায় আপনি আমাকে গ্রেপ্তার করেন সন্ত্রাসী হিসেবে, আবার আরেকটাতে দিয়ে দেন দুদকের মামলা।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আনিস আলমগীর বলেন, ‘ইউনূস নিজে যেখানে রাষ্ট্রপতিকে সম্মান করেননি, এখন বলছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা।

প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থাকাকালে তিনি ১৪ বার বিদেশ সফর করেছিলেন। ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তিনি বলছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা।’ তিনি বলেন, ‘ইউনূস নিজে যত বাটপাড়ি করেছে, সেই বাটপাড়িটা নিজে স্বীকার করেন না।

সে আবার গণতন্ত্র শিখাতে এসেছে, সংস্কার শিখাতে এসেছে। মানুষ যখন রাস্তায় নামবে, তখন তাকে জিজ্ঞেস করবে। এসএসএফ ছাড়া তিনি যেন রাস্তায় নেমে আসেন। এনসিপির দাবির সঙ্গে যাতে রাজপথে থাকেন, সেটা আমি চাচ্ছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com