এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এফএ কাপের শিরোপা নির্ধারণে আর মাত্র তিনটি ম্যাচ বাকি। একদিন আগেই নিশ্চিত হয়েছে শেষ চার দলের নাম, আর এবার চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপও।

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সাউদাম্পটন, অন্য ম্যাচে চেলসি লড়বে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

আর্সেনালের বিপক্ষে অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠেছে সাউদাম্পটন। শনিবার সন্ধ্যায় গানারদের তারা ২-১ গোলে হারায়। গতকালকের ড্র শেষে তারা পেপ গার্দিওলার দলের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।

সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। টানা চতুর্থ মৌসুমে ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৩ সালে। এরপর ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রানার্সআপ হয়। সাউদাম্পটন ১৯৭৬ সালের পর এই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

চেলসি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্ত ভেলকে। লিডস পেনাল্টি শুটআউটে ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়ে ৩৯ বছরে প্রথমবার সেমিফাইনালে। ১৯৭০ সালের ফাইনালে লিডসের মুখোমুখি হয়েছিল চেলসি। রিপ্লে ম্যাচ জিতে লন্ডন ক্লাব তাদের আট এফএ কাপের একটি ঘরে তুলেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাবিতে প্রথম বর্ষে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু আজ

» আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল

» ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

» ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন

» জমি নিয়ে বিরোধের জের ধরে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

» ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর

» দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী মামুনের মরদেহ

» শাহ আমানতে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল, ৩৭ দিনে ২৬৪

» মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এফএ কাপের শিরোপা নির্ধারণে আর মাত্র তিনটি ম্যাচ বাকি। একদিন আগেই নিশ্চিত হয়েছে শেষ চার দলের নাম, আর এবার চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপও।

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সাউদাম্পটন, অন্য ম্যাচে চেলসি লড়বে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

আর্সেনালের বিপক্ষে অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠেছে সাউদাম্পটন। শনিবার সন্ধ্যায় গানারদের তারা ২-১ গোলে হারায়। গতকালকের ড্র শেষে তারা পেপ গার্দিওলার দলের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।

সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। টানা চতুর্থ মৌসুমে ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৩ সালে। এরপর ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রানার্সআপ হয়। সাউদাম্পটন ১৯৭৬ সালের পর এই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

চেলসি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্ত ভেলকে। লিডস পেনাল্টি শুটআউটে ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়ে ৩৯ বছরে প্রথমবার সেমিফাইনালে। ১৯৭০ সালের ফাইনালে লিডসের মুখোমুখি হয়েছিল চেলসি। রিপ্লে ম্যাচ জিতে লন্ডন ক্লাব তাদের আট এফএ কাপের একটি ঘরে তুলেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com