আবু মুসা মোহন :-লক্ষ্মীপুরের রায়পুর এলাকায় দীর্ঘদিন ধরে তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করা আব্দুল ওয়াহাব বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি বর্তমানে রায়পুর মহিলা কলেজ এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছেন।
জানা গেছে, তার পায়ে দীর্ঘদিন ধরে পচন ধরেছে। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। স্থানীয়রা জানান, আব্দুল ওয়াহাব দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে পরিচিত একজন পরিশ্রমী মানুষ হলেও অসুস্থতার কারণে এখন কর্মক্ষমতা হারিয়েছেন।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর কাছে তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। জহির খাঁন বিকাশ- 017790551111








