গত ১৭ বছর যুব প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বিগত ১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে যেটা দেখেছি যে বিগত ১৬-১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। অনেক কিছু ইতিমধ্যে আমার দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে এবং সেগুলো আমি আপাতত পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি।

তিনি আরও বলেন, পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে, সেগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে এটার সমাধান করতে পারি, দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না। যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন, তাদেরকেও আমরা বাছাই করে দ্রুত ব্যবস্থা নেব।

আমিনুল হক বলেন, আমরা যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য, আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ইতিমধ্যে আমি আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে আমাদের যে কার্যক্রম এবং কীভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরও ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয়, সেগুলো আমি নিজে তদারকি করব ইনশাল্লাহ ভবিষ্যতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গত ১৭ বছর যুব প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বিগত ১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে যেটা দেখেছি যে বিগত ১৬-১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। অনেক কিছু ইতিমধ্যে আমার দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে এবং সেগুলো আমি আপাতত পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি।

তিনি আরও বলেন, পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে, সেগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে এটার সমাধান করতে পারি, দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না। যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন, তাদেরকেও আমরা বাছাই করে দ্রুত ব্যবস্থা নেব।

আমিনুল হক বলেন, আমরা যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য, আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ইতিমধ্যে আমি আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে আমাদের যে কার্যক্রম এবং কীভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরও ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয়, সেগুলো আমি নিজে তদারকি করব ইনশাল্লাহ ভবিষ্যতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com