ইরানি মিসাইল হামলায় পিছু হটলো মার্কিন রণতরী আব্রাহাম লিংকন?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে বিধ্বংসী মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি সামরিক বাহিনী আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, উপকূল থেকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সেটি এলাকা ছেড়ে পিছু হঠতে বাধ্য হয়েছে। এই অভিযানকে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি জুতসই জবাব হিসেবে বর্ণনা করেছে তেহরান।

সামরিক সূত্রগুলো জানাচ্ছে, শহীদদের বিদায়ী অনুষ্ঠানের রেশ ধরেই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। তবে এবারই প্রথম নয়, গত ১৩ই মার্চও এই একই রণতরীতে ড্রোন ও মিসাইল হামলার দাবি করেছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের দাবি অনুযায়ী, ধারাবাহিক এসব হামলায় রণতরীটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে।

এদিকে শুধুমাত্র সমুদ্রে নয়, স্থলভাগেও মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইরান। বাহরাইনের মিনা সালমান এলাকায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে দুই দফায় বড় ধরনের হামলা চালানো হয়েছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, অত্যাধুনিক লিডস প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো নিখুঁত নিশানায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  সূত্র: আল মায়াদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জানেন কি সোনা আসলে পৃথিবীর নয়

» বগুড়া সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

» ইফতার আয়োজনে চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা

» ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

» পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

» জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর

» ‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

» বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

» রাজধানীতে কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি

» খাল খনন-বৃক্ষরোপণ : পরিবেশবাদীরা ব্যর্থ হলেও সরকার আগুয়ান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানি মিসাইল হামলায় পিছু হটলো মার্কিন রণতরী আব্রাহাম লিংকন?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে বিধ্বংসী মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি সামরিক বাহিনী আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, উপকূল থেকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সেটি এলাকা ছেড়ে পিছু হঠতে বাধ্য হয়েছে। এই অভিযানকে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি জুতসই জবাব হিসেবে বর্ণনা করেছে তেহরান।

সামরিক সূত্রগুলো জানাচ্ছে, শহীদদের বিদায়ী অনুষ্ঠানের রেশ ধরেই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। তবে এবারই প্রথম নয়, গত ১৩ই মার্চও এই একই রণতরীতে ড্রোন ও মিসাইল হামলার দাবি করেছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের দাবি অনুযায়ী, ধারাবাহিক এসব হামলায় রণতরীটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে।

এদিকে শুধুমাত্র সমুদ্রে নয়, স্থলভাগেও মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইরান। বাহরাইনের মিনা সালমান এলাকায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে দুই দফায় বড় ধরনের হামলা চালানো হয়েছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, অত্যাধুনিক লিডস প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো নিখুঁত নিশানায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  সূত্র: আল মায়াদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com