‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে।

সাংবাদিকদের সম্মানে শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।

ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

এ সময় তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সরকারি দল যদি সেক্ষেত্রে অনড় থাকে আমরা তাদের পাশে থেকে শক্তি যোগাব। আর যদি তারা এখান থেকে বিচ্যুত হয় তাদের সোজা করার চেষ্টা করব। না হলে প্রতিরোধ গড়ে তুলব।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।  ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এমপি ড. শফিকুল ইসলামহ মাসুদের সঞ্চালনায় এতে জাতীয় প্রেসক্লবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ক্র্যাবসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

» সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

» সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

» সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম

» প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী

» যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

» প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে: কল্যাণ ট্রাস্টের এমডি

» বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন

» নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

» ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়কপরিবহন মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে।

সাংবাদিকদের সম্মানে শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।

ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

এ সময় তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সরকারি দল যদি সেক্ষেত্রে অনড় থাকে আমরা তাদের পাশে থেকে শক্তি যোগাব। আর যদি তারা এখান থেকে বিচ্যুত হয় তাদের সোজা করার চেষ্টা করব। না হলে প্রতিরোধ গড়ে তুলব।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।  ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এমপি ড. শফিকুল ইসলামহ মাসুদের সঞ্চালনায় এতে জাতীয় প্রেসক্লবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ক্র্যাবসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com