বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।  এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে। বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত কয়েকবছর আমাদের বগুড়া অবহেলিত ছিল। আমরা বলছিনা আমরা সব চাই। বগুড়াসহ অবহেলিত জেলাগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করবো। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

» সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

» সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

» সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম

» প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী

» যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

» প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে: কল্যাণ ট্রাস্টের এমডি

» বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন

» নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

» ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়কপরিবহন মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।  এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে। বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত কয়েকবছর আমাদের বগুড়া অবহেলিত ছিল। আমরা বলছিনা আমরা সব চাই। বগুড়াসহ অবহেলিত জেলাগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করবো। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com