শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শেখ হাসিনাসহ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের প্রধানতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনাসহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা এই সরকারের সবচেয়ে প্রধানতম দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না হয়, বাধাগ্রস্ত না হয়।’

সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘শপথ না নেওয়ায় প্রমাণিত হয়েছে, যে সংস্কার বিএনপির পক্ষে আসবে তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল। জনচাপে পড়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করেছে। তবে তারা নিজেরাই যে হ্যাঁ ভোট দিয়েছে, তার কোনো নিশ্চয়তা নেই।’

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মূল আসামিদের এখনো গ্রেফতার করে বিচারের আওতায় না আনাটা আমরা ব্যর্থতা মনে করি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, এই ব্যর্থতা বিএনপি সরকারকে দূর করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

» র‍্যাব ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে যুবক আটক

» ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

» রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

» সরকারি দল গণরায়কারীদের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

» শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

» ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

» তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার এমপি-মন্ত্রীরা কবে ঋণ শোধ করবেন?

» বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শেখ হাসিনাসহ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের প্রধানতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনাসহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা এই সরকারের সবচেয়ে প্রধানতম দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না হয়, বাধাগ্রস্ত না হয়।’

সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘শপথ না নেওয়ায় প্রমাণিত হয়েছে, যে সংস্কার বিএনপির পক্ষে আসবে তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল। জনচাপে পড়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করেছে। তবে তারা নিজেরাই যে হ্যাঁ ভোট দিয়েছে, তার কোনো নিশ্চয়তা নেই।’

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মূল আসামিদের এখনো গ্রেফতার করে বিচারের আওতায় না আনাটা আমরা ব্যর্থতা মনে করি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, এই ব্যর্থতা বিএনপি সরকারকে দূর করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com