শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও আবুল কালাম আজাদ (৬২)।

নগরীর বায়োজিদ লিংক রোডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ইকরাম নিহত বাবলার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ম্যাক্সন ও ফিরোজ নামের আরও দুই সন্ত্রাসীর সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থান করে তিনি বায়োজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার ব্যবসায়ীদের কাছে বিদেশি নম্বর ও ইন্টারনেট কলের মাধ্যমে চাঁদা দাবি করতেন।

একসময় ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে র‌্যাব। অপরদিকে, আবুল কালাম আজাদ ইকরামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চাঁদার টাকা আদায় ও ব্যক্তিগত গাড়িচালকের দায়িত্ব পালন করতেন।

ইকরামের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও চক্রের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

» র‍্যাব ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে যুবক আটক

» ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

» রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

» সরকারি দল গণরায়কারীদের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

» শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

» ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

» তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার এমপি-মন্ত্রীরা কবে ঋণ শোধ করবেন?

» বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও আবুল কালাম আজাদ (৬২)।

নগরীর বায়োজিদ লিংক রোডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ইকরাম নিহত বাবলার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ম্যাক্সন ও ফিরোজ নামের আরও দুই সন্ত্রাসীর সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থান করে তিনি বায়োজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার ব্যবসায়ীদের কাছে বিদেশি নম্বর ও ইন্টারনেট কলের মাধ্যমে চাঁদা দাবি করতেন।

একসময় ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে র‌্যাব। অপরদিকে, আবুল কালাম আজাদ ইকরামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চাঁদার টাকা আদায় ও ব্যক্তিগত গাড়িচালকের দায়িত্ব পালন করতেন।

ইকরামের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও চক্রের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com