রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’

ঢাকাসহ ৮ বিভাগে ১০০ মসজিদ পরিস্কার; লাইজল থেকে দেয়া হয়েছে এক বছরের জন্য মসজিদ পরিষ্কারের উপকরণ
­­­­ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। মসজিদের পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের মনকেও উৎফুল্ল করে তোলে। টানা তৃতীয়বারের মত এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির আওতায় মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।
‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকা সহ সারাদেশের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।
আত্মশুদ্ধির আশায় রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ঢাকার অনেক মসজিদে কার্পেট থাকলেও রাজধানীর বাইরে এখনো অনেক মসজিদে খালি মেঝেতে নামাজ আদায় করা হয়। এ বাস্তবতায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।
রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগকে আরও বাড়িয়ে দেয়। আমরা বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
ঘরের পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক পরিসরেও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা তাদের দায়িত্ববোধের অংশ। পাঁচটি ভ্যারিয়েন্টে বাজারে থাকা লাইজলের ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ উদ্যোগ সেই সামাজিক অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’

ঢাকাসহ ৮ বিভাগে ১০০ মসজিদ পরিস্কার; লাইজল থেকে দেয়া হয়েছে এক বছরের জন্য মসজিদ পরিষ্কারের উপকরণ
­­­­ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। মসজিদের পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের মনকেও উৎফুল্ল করে তোলে। টানা তৃতীয়বারের মত এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির আওতায় মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।
‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকা সহ সারাদেশের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।
আত্মশুদ্ধির আশায় রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ঢাকার অনেক মসজিদে কার্পেট থাকলেও রাজধানীর বাইরে এখনো অনেক মসজিদে খালি মেঝেতে নামাজ আদায় করা হয়। এ বাস্তবতায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।
রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগকে আরও বাড়িয়ে দেয়। আমরা বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
ঘরের পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক পরিসরেও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা তাদের দায়িত্ববোধের অংশ। পাঁচটি ভ্যারিয়েন্টে বাজারে থাকা লাইজলের ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ উদ্যোগ সেই সামাজিক অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com