ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬: রমজানের এই পবিত্র সময়কে বরণ করে নিতে ভিভো নিয়ে আসছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। এই বিশেষ মুহূর্তের আবেগ আর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় শিল্পী মুজা ও জেফার-এর সাথে মিলে একটি বিশেষ গান এন্থেম তৈরি করেছে ভিভো।
রমজানের শান্ত দিন আর ইফতারের পরের প্রাণবন্ত আড্ডা- এই দুইয়ের মেলবন্ধনেই বাংলাদেশের রমজান হয়ে ওঠে অনন্য। পরিবারের সাথে সময় কাটানো বা বন্ধুদের সাথে ঈদের পরিকল্পনা, প্রতিটি মুহূর্তেই মিশে থাকে ভালোবাসা। রমজানের এই সুন্দর অনুভূতিগুলোর প্রতি সম্মান জানাতে এবং সবার মাঝে খুশি ছড়িয়ে দিতেই ভিভোর এই বিশেষ 'ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম' বা মিউজিক্যাল আয়োজন।
উৎসবের আনন্দ মানেই গান! তরুণদের মুড আর তাদের একতার গল্প বলতে মিউজিকের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর তাই রমজানের সারা দিনের ক্লান্তি শেষে ইফতারের তৃপ্তি আর ঈদের খুশিকে এক সুতোয় বাঁধতে ভিভো নিয়ে এসেছে জেফার ও মুজার বিশেষ এই 'ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম'।
রমজানের রাতগুলোকে আরও আনন্দময় করতে এবং একে অপরের সাথে সংযোগ বাড়াতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ইফতারের আড্ডা থেকে শুরু করে সেহরির প্রস্তুতি, সবখানেই এই গানটি আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে। এটি কেবল একটি গান নয়, বরং রমজানের প্রতিটি মুহূর্ত উপভোগ করার এক নতুন মাধ্যম।
মিউজিক বা ভিভোর এই ঈদ অ্যান্থেমের সাথে তাল মিলিয়ে ভিভো বাজারে আনছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। আজকের তরুণদের প্রাণবন্ত লাইফস্টাইল আর ঈদের রঙ থেকে অনুপ্রাণিত হয়ে ফোনটিতে দেওয়া হয়েছে একদম নতুন ও অনন্য ‘ফেস্টিভ রেড’ কালার। রমজানের সারা দিনের ব্যস্ততা আর ঈদের প্রস্তুতির জন্য এতে আছে ভিভোর সবচেয়ে বড় ৭,২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা
ছাড়াই ছবি তোলা, ভিডিও দেখা কিংবা প্রিয়জনদের সাথে কথা বলা যাবে দীর্ঘক্ষণ।
খুব শীঘ্রই ভিভো ওয়াই৩১ডি-এর ডিজাইন ও ফিচারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আপাতত, ভিভোর পক্ষ থেকে সবাইকে এই নতুন গানটি শোনার আমন্ত্রণ জানানো হচ্ছে। রমজানের এই সময়ে আনন্দ আর একতার অনুভূতি ছড়িয়ে দিতেই তৈরি করা হয়েছে বিশেষ এই 'ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম'।
ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও
ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
//
বিস্তারিত জানতে যোগাযোগ: তপু রানী সাহা, ইনফো পাওয়ার, ০১৮৪২০৫০১৬২








