ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে সড়ক দুর্ঘটনায় মো. শওকত বেপারি (২৩) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাসে এ ঘটনা ঘটে।
নিহত ড্রাইভারের বাড়ি জাজিরা শরিয়তপুরের এবং আহত হেলপার ইমরানের (২৪) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাসেউপর দাঁড়িয়ে থাকা বিকল ট্রাককে পেছন থেকে মালবোঝাই আরেকটি ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ড্রাইভার ও হেলপার মারাত্মক আহত হয় ও আটকা পড়ে।
পরে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার ড্রাইভার মো. শওকত বেপারিকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।








