জমি–বিরোধে শ্যালক নিহত, দুলাভাইসহ ২জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ  সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার সময় শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা যায়, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনের স্বামী নবিছদ্দির কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন জানান, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ বা স্ট্রোক উভয় সম্ভাবনাই রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি–বিরোধে শ্যালক নিহত, দুলাভাইসহ ২জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ  সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার সময় শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা যায়, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনের স্বামী নবিছদ্দির কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন জানান, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ বা স্ট্রোক উভয় সম্ভাবনাই রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com