হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব! বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারীর ভোগান্তি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা অভিযোগ করতে থাকেন—ভিডিও দেখা যাচ্ছে না, হোমপেজ ঠিকমতো খুলছে না।

ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘এখন যদি ইউটিউবে ঢুকতে সমস্যা হয়, আপনি একা নন। আমাদের টিম বিষয়টি দেখছে।’

পরে তারা জানায়, ভিডিও সাজেশন বা রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যা হয়েছিল। এ কারণে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসে ভিডিও দেখা যাচ্ছিল না। কোম্পানিটি আরও জানায়, হোমপেজ আবার চালু হয়েছে। তবে পুরোপুরি সমাধান বা ফুল ফিক্স আনতে তারা এখনো কাজ করছে।

সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, একসময় তাদের কাছে ৩ লাখের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। রাত ০১:০০ জিএমটি (বাংলাদেশ সময় সকাল ৭টা) সময়ের দিকে অভিযোগ সবচেয়ে বেশি ছিল। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে।

সবচেয়ে খারাপ সময়ে অনেক ব্যবহারকারী ইউটিউবের হোমপেজে গিয়ে একটি বার্তা দেখেন—‘পরে আবার চেষ্টা করুন।’ গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২.৫ বিলিয়নের (২৫০ কোটির) বেশি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করেন। তাই হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবা ট্যাবলেটসহ কারবারি গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

» নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

» জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

» রাস্তা পরিস্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামায়াত আমিরের

» জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

» লাগানো হয়েছে নেমপ্লেট, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার

» কানাডায় রমজান মাসের রোজা শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব! বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারীর ভোগান্তি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা অভিযোগ করতে থাকেন—ভিডিও দেখা যাচ্ছে না, হোমপেজ ঠিকমতো খুলছে না।

ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘এখন যদি ইউটিউবে ঢুকতে সমস্যা হয়, আপনি একা নন। আমাদের টিম বিষয়টি দেখছে।’

পরে তারা জানায়, ভিডিও সাজেশন বা রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যা হয়েছিল। এ কারণে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসে ভিডিও দেখা যাচ্ছিল না। কোম্পানিটি আরও জানায়, হোমপেজ আবার চালু হয়েছে। তবে পুরোপুরি সমাধান বা ফুল ফিক্স আনতে তারা এখনো কাজ করছে।

সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, একসময় তাদের কাছে ৩ লাখের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। রাত ০১:০০ জিএমটি (বাংলাদেশ সময় সকাল ৭টা) সময়ের দিকে অভিযোগ সবচেয়ে বেশি ছিল। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে।

সবচেয়ে খারাপ সময়ে অনেক ব্যবহারকারী ইউটিউবের হোমপেজে গিয়ে একটি বার্তা দেখেন—‘পরে আবার চেষ্টা করুন।’ গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২.৫ বিলিয়নের (২৫০ কোটির) বেশি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করেন। তাই হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com