সচিবালয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রীদের নামফলক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ইতোমধ্যেই উপদেষ্টাদের নামফলক পরিবর্তন করে নতুন মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। একইসঙ্গে মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষের ভেতরের পরিবেশ যেমন  রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীদের রুম ও মন্ত্রণালয়ের সামনে বসানো হয়েছে নতুন ফুলের টব।

বুধবার সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সচিবালয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে বরণ করে নিতে কর্মব্যস্ত। মন্ত্রীর দপ্তরগুলো ও বারান্দায় চলছে সাজসজ্জার কাজ। তথ্য ও সম্প্রচার, আইন, কৃষি, খাদ্য, দুর্যোগ, ভূমি, স্বরাষ্ট্র, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্তসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের রুমের নামফলক পরিবর্তন করে বসানো হয়েছে নতুন মন্ত্রীদের নাম, সামনে আনা হয়েছে নতুন ফুলের টব।

নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতিও চোখে পড়ার মতো। এছাড়া নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে গার্ড অব অনারের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন। মন্ত্রীদের আগমন ঘিরে মন্ত্রণালয়গুলোতে ইতোমধ্যে নেওয়া হয়েছে আনুষ্ঠানিক ও প্রশাসনিক সব প্রস্তুতি।

সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, সচিবালয়ে আসবেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রবেশে কার্ড ও নামের তালিকা চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দায়িত্ব নিতে আসছে। তাই দপ্তরগুলোকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত সবাই। নামফলক থেকে শুরু করে কক্ষের ভেতরের পরিবেশ যেমন– রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। তবে যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসছেন, সেখানে প্রস্তুতি একটু বেশি। আজ দুপুর ১২টার পর থেকেই নতুন মন্ত্রীরা সচিবালয়ে আসতে শুরু করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসবেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। এর পরপরই হয়ত মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আবার কেউ কেউ কর্মপরিকল্পনাও জানাবেন বলে জানা গেছে।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, সবসময়ই পুরো সচিবালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। আজও তাই হবে। প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। আজ সচিবালয়ের ভেতরে ও বাইরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়িয়েছেন। এরপর ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী

» জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

» দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে : তথ্যমন্ত্রী

» শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে : শিক্ষামন্ত্রী

» কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবেন কৃষি প্রতিমন্ত্রী

» সচিবালয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রীদের নামফলক

» সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

» রাবিতে শহিদ জোহা দিবস পালিত

» ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

» সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সচিবালয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রীদের নামফলক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ইতোমধ্যেই উপদেষ্টাদের নামফলক পরিবর্তন করে নতুন মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। একইসঙ্গে মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষের ভেতরের পরিবেশ যেমন  রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীদের রুম ও মন্ত্রণালয়ের সামনে বসানো হয়েছে নতুন ফুলের টব।

বুধবার সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সচিবালয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে বরণ করে নিতে কর্মব্যস্ত। মন্ত্রীর দপ্তরগুলো ও বারান্দায় চলছে সাজসজ্জার কাজ। তথ্য ও সম্প্রচার, আইন, কৃষি, খাদ্য, দুর্যোগ, ভূমি, স্বরাষ্ট্র, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্তসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের রুমের নামফলক পরিবর্তন করে বসানো হয়েছে নতুন মন্ত্রীদের নাম, সামনে আনা হয়েছে নতুন ফুলের টব।

নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতিও চোখে পড়ার মতো। এছাড়া নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে গার্ড অব অনারের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন। মন্ত্রীদের আগমন ঘিরে মন্ত্রণালয়গুলোতে ইতোমধ্যে নেওয়া হয়েছে আনুষ্ঠানিক ও প্রশাসনিক সব প্রস্তুতি।

সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, সচিবালয়ে আসবেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রবেশে কার্ড ও নামের তালিকা চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দায়িত্ব নিতে আসছে। তাই দপ্তরগুলোকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত সবাই। নামফলক থেকে শুরু করে কক্ষের ভেতরের পরিবেশ যেমন– রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। তবে যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসছেন, সেখানে প্রস্তুতি একটু বেশি। আজ দুপুর ১২টার পর থেকেই নতুন মন্ত্রীরা সচিবালয়ে আসতে শুরু করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসবেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। এর পরপরই হয়ত মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আবার কেউ কেউ কর্মপরিকল্পনাও জানাবেন বলে জানা গেছে।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, সবসময়ই পুরো সচিবালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। আজও তাই হবে। প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। আজ সচিবালয়ের ভেতরে ও বাইরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়িয়েছেন। এরপর ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com