বিহারে মাছ-মাংস বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, এখন থেকে খোলা জায়গায় আর মাছ বা মাংস বিক্রি করা যাবে না। এই নিয়ম কার্যকর হলে শুধুমাত্র লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য কেনাবেচা করা যাবে।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নতুন নিয়ম সবাইকে মানতে হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই নিয়ম কবে থেকে কার্যকর হবে বা নিয়ম ভাঙলে ঠিক কী শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

এর আগে, ২০২৫ সালে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এবং এবার আমিষ জাতীয় পণ্য বিক্রির ক্ষেত্রেও নতুন এই নিষেধাজ্ঞার পথে হাঁটল রাজ্যটি। সূত্র : সংবাদ প্রতিদিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিহারে মাছ-মাংস বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, এখন থেকে খোলা জায়গায় আর মাছ বা মাংস বিক্রি করা যাবে না। এই নিয়ম কার্যকর হলে শুধুমাত্র লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য কেনাবেচা করা যাবে।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নতুন নিয়ম সবাইকে মানতে হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই নিয়ম কবে থেকে কার্যকর হবে বা নিয়ম ভাঙলে ঠিক কী শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

এর আগে, ২০২৫ সালে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এবং এবার আমিষ জাতীয় পণ্য বিক্রির ক্ষেত্রেও নতুন এই নিষেধাজ্ঞার পথে হাঁটল রাজ্যটি। সূত্র : সংবাদ প্রতিদিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com